1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ত্রিশালে শিশুর লাশ উদ্ধার, বাবা ও সৎমা আটক। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ত্রিশালে শিশুর লাশ উদ্ধার, বাবা ও সৎমা আটক।

তাসলিমা রত্না, ময়মনসিংহ সংবাদদাতা:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পঠিত

তাসলিমা রত্না, ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় লাবীব (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে গফরগাঁও উপজেলা থেকে শিশুটির বাবা সোহাগ মিয়া ও প্রথম স্ত্রী জাকিয়া আক্তারকে (২৮) কে আটক করা হয়েছে।

এর আগে ত্রিশালের হরিরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকা থেকে লাবীবের লাশ উদ্ধার করে পুলিশ। অভিযোগ উঠেছে, পারিবারিক কলহের জেরে শিশুটিকে তাঁর বাবাই হত্যা করেছে।

অভিযুক্ত সোহাগ মিয়ার বাড়ি রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকায়। শিশুর মা লামিয়া তাঁর তৃতীয় স্ত্রী। লামিয়া ভালুকায় একটি গার্মেন্টসে কাজ করেন। ছেলেকে নিয়ে ভাটিপাড়াতেই স্বামীর বাড়ি থেকে কিছুটা দূরে বাপের বাড়িতে থাকতেন তিনি।

শিশুটির নানার বাড়ির পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার বেলা আনুমানিক ৩টার দিকে শিশুটিকে তাঁর বাবার বাড়িতে নেওয়ার কথা বলে নানাবাড়ি থেকে নিয়ে যায় সোহাগ ও তাঁর ফুফু। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় ইলিয়াস উদ্দিনের বাড়ির উত্তর পাশে শিশুটির নানার বাড়ি ও বাবার বাড়ির মাঝামাঝি স্থানে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এলাকাবাসীর ভাষ্যমতে, ঘটনাস্থলের কাছাকাছি একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অভিযুক্ত সোহাগকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। এলাকাবাসী জানায়, সোহাগ নেশাগ্রস্ত এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।

নিহতের নানি বলেন, সোহাগ ও তাঁর ফুফু বিকেলে দিয়ে দেওয়ার কথা বলে লাবীবকে নিয়ে যান। সোহাগই আমার নাতিকে হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই।

ঘটনাস্থল পরিদর্শন করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে গতকাল দিবাগত রাতে গফরগাঁওয়ের যশোরা ইউনিয়নের বাখুরা গ্রাম থেকে শিশুটির বাবা সোহাগ মিয়াকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর প্রথম স্ত্রী জাকিয়া আক্তারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park