1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ত্রিশালে ধলা বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণের প্রস্তুতির অভিযোগ। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ত্রিশালে ধলা বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণের প্রস্তুতির অভিযোগ।

তাসলিমা রত্না, ময়মনসিংহ সংবাদদাতা:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পঠিত

তাসলিমা রত্না, ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ধলা বাজারের মাংসমহালে মিজানুর রহমান নামের এক ব্যক্তি ইজারাদার পরিচয়ে সরকারি জায়গায় বালু ফেলে ও সিমেন্টের পিলার দিয়ে দখলের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে।

নিজের প্রভাব খাটিয়ে বাজারের চলাচলের রাস্তা ও সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করার পায়তারা করার কারণে ধলা বাজার সমিতি, স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেখানে সাধারণ মানুষের চলাচলের পথ থাকার কথা, সেখানে দোকান বসিয়ে সংকীর্ণ পরিবেশ করার পায়তারা করা হচ্ছে। বাজারের মূল সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি অগ্নিকাণ্ডের মতো জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের পথও বন্ধ হয়ে যাচ্ছে।

স্থানীয় সচেতনমহল গণমাধ্যমকর্মীদের তথ্য দিলে ঘটনাস্থলে সাংবাদিকগণ উপস্থিত হওয়া মাত্রই তরিৎগতীতে চলমান কাজ বন্ধ করে দেয় ইজারাদার পরিচয়দানকারী ব্যবসায়ী মিজানুর রহমান। তিনি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সামনে বলেন, আমি ২৬ লাখ টাকা দিয়ে মাংসমহালের ইজারাদার নিয়েছি। জায়গা দখলের প্রস্তুতির বিষয় বিভিন্ন কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হোন। পাশেই সরকারি জায়গা দখলের সরঞ্জমাদি পড়ে থাকতে দেখা যায়। একাধিকবার বাজার সমিতির দায়িত্বপ্রাপ্তগণ বাধা দিয়েও মিজান কে সরকারি জায়গা দখল থেকে থামানো যাচ্ছে না।

বাজারের শৃঙ্খলা ও ঐতিহ্য রক্ষায় অবিলম্বে এই অবৈধ নির্মাণ কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সাধারণ ক্রেতারা।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী কে বিষয়টি গণমাধ্যমকর্মীগণ অবগত করলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park