
তৃতীয় শ্রেণীতে পড়ুয়া নুসরাত জাহানের লাশ পুকুর থেকে উদ্ধার ।
স্টাফ রিপোর্টার জামাল উদ্দীন সাতক্ষীরা থেকে।
১৫ ই ডিসেম্বর রবিবার
সাতক্ষীরা আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামের রুবেলের মেয়ে তৃতীয় শ্রেনীর ছাত্রী নূসরাত জাহান রাহী কে হাত-পা বেঁধে কে বা কারা পুকুরে ফেলে দিয়েছেন।
ঘটনা সত্যেরে জানা যায় সকাল থেকে সে খেলাধুলা করে বেড়াচ্ছিল কিন্তু দুই তিন ঘন্টা পরে বেলা 11 টার দিকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
অবশেষে পাওয়া গেল তাকে পুকুরে ডুবানো অবস্থায় তারপর থেকে নুসরাত এর বাড়িতে মা-বাবার শোকের ছায়া নেমে পড়ে গেছে কান্নাকাটির রোল।
তবে এখনো পর্যন্ত কোন ঘটনা উদঘাটন করা যায়নি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে মামলা করার প্রস্তুতি চলছে এলাকায়ও আশেপাশে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে খুব শিগগিরই ঘটনা কারী কে পুলিশ খুঁজে বের করতে সক্ষম হবে এখনো পর্যন্ত কে বা কারা ঘটনাটা ঘটালো তার কোন সন্ধান বা কোন আলামত পাওয়া যায়নি