1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬' -এ তারাকান্দা সাব-রেজিস্ট্রার অফিসের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ । - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ -এ তারাকান্দা সাব-রেজিস্ট্রার অফিসের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ।

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮৯ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি

​ “অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করুন, আপনার জমি সুরক্ষিত রাখুন” — এই প্রতিপাদ্য এবং “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’।

​ ১৯ মে (মঙ্গলবার) থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে ডিজিটাল ভূমিসেবার সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়া ঘরে বসে কীভাবে ভূমিসেবা গ্রহণ করা যায়, তা প্রদর্শন করা।

​মঙ্গলবার মেলাটির শুভ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা মোতাহার হোসেন তালুকদার।

​সভাপতিত্ব করেন মোঃ আমিনুল ইসলাম (উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা, ময়মনসিংহ)।

​সঞ্চালনা করেন এস, এম, নাজমুস ছালেহীন (সহকারী কমিশনার – ভূমি, তারাকান্দা, ময়মনসিংহ)।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তারাকান্দা সাব-রেজিস্ট্রার রহমত উল্লাহ লতিফসহ সাব-রেজিস্ট্রি অফিস ও উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

​”ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও জনবান্ধব করতে এই মেলার আয়োজন। সাধারণ মানুষ যেন দালালের খপ্পরে না পড়ে নিজেই নিজের জমির তথ্য সুরক্ষিত রাখতে পারেন, এটাই এই মেলার মূল লক্ষ্য।”

​মেলা প্রাঙ্গণে স্থাপিত বুথগুলো থেকে নাগরিকরা সরাসরি তাদের জমির ই-মিউটেশন (নামজারি) বা অনলাইন কর সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করতে পারছেন।

​মেলায় সাব-রেজিস্ট্রার রহমত উল্লাহ লতিফের নেতৃত্বে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং ভূমি নিবন্ধন সংক্রান্ত আইনী পরামর্শ দিচ্ছেন। মেলা ও অফিস থেকে নাগরিকরা যেসকল দ্রুত সেবা পাচ্ছেন, তা হলো:
​১ দিনে সেবা: সরকারি বিধিমোতাবেক সকল প্রকার দলিল রেজিস্ট্রি, তসদিককৃত পাওয়ার অব অ্যাটর্নি ফেরত, সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত তথ্য এবং দায়মুক্ত সনদ সংগ্রহে সহায়তা।
​১ থেকে ৭ দিনে সেবা: রেজিস্ট্রেশনকৃত দলিলের নকল সরবরাহ।
​মূল দলিল ফেরত: ১ মাস থেকে ১ বছর বা তদুর্ধ্ব রেজিস্ট্রিকরণ অন্তে মূল দলিল ফেরত প্রদান।
​তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, সাব-রেজিস্ট্রার মোঃ রহমত উল্লাহ লতিফের যোগদানের পর থেকে ভূমি রেজিস্ট্রেশনে সর্বোচ্চ রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই অফিস।
২০২৩-২৪ অর্থ বছরে রেজিস্ট্রিকৃত ৪৫৯৬ টি দলিল ও নকল থেকে রাজস্ব আদায়ের হয়েছে ১০,৯১,৬৯,৩১৭/-টাকা।
২০২৪-২৫ অর্থ বছরে রেজিস্ট্রিকৃত দলিল ৪৭০৩টি ও নকল থেকে রাজস্ব আদায় করা হয়েছে ১৩,০৫,৫৪,৩২৩/-টাকা।
২০২৫-২৬ অর্থ বছরের (৩০এপ্রিল,২০২৬ পর্যন্ত) রেজিস্ট্রিকৃত দলিল ৪৩৮০টি ও নকল থেকে রাজস্ব আদায় করা হয়েছে ১৩,৯২,২৬,৭৮৭/-টাকা
ভূমি সেবা মেলা চলাকালীন সময়ে ভূমি নিবন্ধন সংক্রান্ত যেকোনো সমস্যায় তিনি সেবাগ্রহীতাদের সরাসরি সঠিক পরামর্শ প্রদানের আশ্বাস দিয়েছেন জনবান্ধব সাব-রেজিষ্ট্রার রহমত উল্লাহ লতিফ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park