1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তাহেরপুর কলেজ চত্বরে ডেঙ্গু প্রতিরোধ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

তাহেরপুর কলেজ চত্বরে ডেঙ্গু প্রতিরোধ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩০ বার পঠিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী তাহেরপুর কলেজ চত্বরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ এবং দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বর্তমান বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ রোধ ও পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে কলেজ কতৃপক্ষের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও তাহেরপুর পৌরসভার সাবেক সুযোগ্য মেয়র আ.ন.ম সামসুর রহমান মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোঃ সিরাজুল করিম।

সকালে কলেজ চত্বরে একটি পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ক্যাম্পাসের বিভিন্ন ঝোপঝাড়, ময়লা-আবর্জনা এবং জমে থাকা পানি নিষ্কাশন করেন, যা ডেঙ্গুর লার্ভা সৃষ্টিতে বাধা দেয়। পরিচ্ছন্নতা অভিযান শেষে কলেজ চত্বরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন অতিথিরা।

বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান শেষে কলেজ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আ.ন.ম সামসুর রহমান মিন্টু বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় প্রতিকার। নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে গাছ লাগানোর মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে উদ্বুদ্ধ করতে হবে। তাহেরপুর কলেজ সবসময় এ ধরনের সমাজসচেতনতামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোঃ সিরাজুল করিম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা রক্ষায় আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে তাহেরপুর কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিটিকে সফল করে তোলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সহযোগিতায় ছিল কলেজের শিক্ষক ও স্কাউট/রোভার দল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park