1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তালার আম্লীগ নেতা জাকির হোসেন গ্রেফতার । - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

তালার আম্লীগ নেতা জাকির হোসেন গ্রেফতার ।

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে।
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে।

সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন (৫২) সহ দুজনকে চাঁদাবাজি মামলায় আটক করেছে তালা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে তালা থানা পুলিশ দুজনকেই বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।

তালা থানার পুলিশ জানান গত ২৭ নভেম্বর জালালপুর ইউনিয়নে একটি চাঁদাবাজী মামলায় তাদেরকে আটক করা হয়েছে। মীর জাকির তালা বাজারের মৃত্যু মীর আব্দুল মালেকের ছেলে। আটককৃত অপরজন হলেন শাহাপুর গ্রামের শেখ ওহেদ আলীর ছেলে ইসহাক আলী (৫৫)।

উল্লেখ্য ২৭ নভেম্বর রাতে বিএনপি নেতা আব্দুল আলিম ২৭ জন নামীয় আসামী সহ অজ্ঞাত ৫০ জনকে আসামী করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এই মামলায় তাদের আটক দেখানো হয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃতদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park