1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তারেক রহমানের মামলা প্রত্যাহার, বাকেরগঞ্জে আনন্দ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

তারেক রহমানের মামলা প্রত্যাহার, বাকেরগঞ্জে আনন্দ মিছিল

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ বার পঠিত


শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজা বাতিল ও মামলা থেকে অব্যাহতি পাওয়ায় বাকেরগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট মজিবর রহমান মোল্লার সভাপতিত্বে আনন্দ মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপি’র সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন।

সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের সাবেক সভাপতি মোজাম্মেল সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মোল্লা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপি নেতা বাদল মল্লিক, সালাম সিকদার প্রমুখ। সভায় বক্তারা বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কাল্পনিক সাজাপ্রদান এবং তাকে রাজনৈতিক নির্বাচনে পাঠিয়েছিল।

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ায় আদালত তার সাজা বাতিল করে তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। অচিরেই তারেক রহমান বীরের বেশে এদেশে ফিরবেন বলেও বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park