1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তারুণ্যের উৎসবে জাফলংয়ে আদিবাসী প্রমিলা ফুটবল উৎসব অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

তারুণ্যের উৎসবে জাফলংয়ে আদিবাসী প্রমিলা ফুটবল উৎসব অনুষ্ঠিত

আফাজ উদ্দিন জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১০৮ বার পঠিত

আফাজ উদ্দিন
জেলা প্রতিনিধি

তারুণ্যের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনায় সমৃদ্ধ এই নতুন বাংলাদেশ প্রস্তুত পরিবর্তনের পথে এগিয়ে যেতে, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আদিবাসী প্রমিলা ফুটবল উৎসব সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সিলেট বিভাগীয় ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সহযোগিতায় প্রমিলা ফুটবল উৎসব এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদ।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে জাফলংয়ের নকশিয়া পুঞ্জি মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল উৎসবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, সিলেট জেলার ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. নুর হোসেন, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার, আদিবাসী নেতৃ নেরুলা তংসন, নকশিয়া পুঞ্জির হেডমেন ওয়েলকাম লম্বাসহ স্থানীয় জন প্রতিনিধি, রাজনীতিবিদ, আদিবাসী ও ক্রীড়াবিদরা।
জমজমাট এ ফুটবল উৎসবে নতুন কুড়ি প্রমিলা ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জুম্মন নশাই ফুটবল একাডেমি।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park