1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তামাবিল মহাসড়কে ৩ জন তিনছিনতাইকারী-জনতার হাতে আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

তামাবিল মহাসড়কে ৩ জন তিনছিনতাইকারী-জনতার হাতে আটক

রুবেল আহমেদ, সিলেট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

 

রুবেল আহমেদ, সিলেট:

 

সিলেট তামাবিল মহাসড়কে হরিপুর টু বাঘেরসড়ক এর মাঝামাঝি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড’র ১০ নং কূপ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাইক আরোহী এক ব্যবসায়ীর গতিরোধ করে তার সাথে থাকা নগত অর্থ ছিনতাই করা সহ তাকে ও বাইক চালককে মারধরের ঘটনা ঘটে। পরে ছিনতাই শেষে পালানোর সময় সিএনজি সহ তিন ছিনতাইকারীকে হরিপুর বাজার এলাকা থেকে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ইউসুফ

(ইন্জিনিয়ার) ও হরিপুর ট্রাক পিকআপ চালক সমিতির সভাপতি সায়েদ আহমেদ জানান বুধবার ( ১১ই সেপ্টেম্বর) ভোরে ফজরের আযান শেষে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রফিপুর (নয়ামসজিদ) গ্রামের মৃত নুর চৌধুরীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মো: আবু তাহের চৌধুরী (৪৭) সিলেট নগরীর সুবিদ বাজার থেকে কানাইঘাট চতুল বাজারের উদ্দেশ্যে একটি বাইক নিয়ে রওয়ানা হন। পথিমধ্যে তাকে বহনকারী বাইক ( সিলেট – মেট্রো – হ -১২-৪৫৪৫) তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলা সংলগ্ন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড’র ১০ নং কুপ এলাকায় এসে পৌছালে সামনে থেকে তাকে অনুসরণ করা একটি সিএনজিচালিত অটোরিকশা ( সিলেট-ট-১১-৪২০৬) তাদের গতিরোধ করে। এ সময় সিএনজিতে থাকা চালক বাদে তিনজন ছিনতাইকারী ব্যবসায়ী আবু তাহের ও বাইক চালক রিপন মিয়াকে মারধর করে তাদের সাথে থাকা নগত তিন লক্ষ চব্বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সিলেটের উদ্দেশ্যে পালানোর চেষ্টা চালায়। আবু তাহের চিৎকার করে তাদের পিছন পিছন দৌড়ালে স্হানীয়রা বিষয়টি দেখতে পেলে তামাবিল মহাসড়কের ৫নং ফতেহপুর (হরিপুর) এলাকায় তাদের সিএনজি আটক করে জনতা। এ সময় তাদের সাথে থাকা একজন ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেলেও চালক সহ বাকি তিনজনকে আটক করতে সক্ষম হয় জনতা। আটককৃতরা হলেন, নাজমুল (২৮), মোহন আহমেদ(৩০) ও সিএনজি চালক আপন মিয়া (২৮)। এর মধ্যে নাজমুল ও মোহন নগরীর শিববাড়ী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে।পরে স্থানীয় জনতা তাদের সিএনজি সহ আটক করে ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে নিয়ে আটকে রেখে সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। এদিকে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম জানান সেনাবাহিনীর পক্ষ থেকে মুঠোফোনে ছিনতাইকারী আটককের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। পাশাপাশি জৈন্তাপুর দরবস্ত এলাকার অস্হায়ী সেনাক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফ হোসেন সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌছার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে , জৈন্তাপুর মডেল থানা পুলিশ টিম ও সেনাবাহিনীর টিম উপস্থিত হয়ে, বেলা ১১ ঘটিকায় উক্ত ঘটনার ভিকটিম ও আটককৃত ৩জন ছিনতাইকারী ও তাদের সাথে থাকা সিএনজি গাড়ি, ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোন মানিব্যাগসহ ভিকটিমের মোটরসাইকেল গোয়াইনঘাট থানা পুলিশের নিকট সোপর্দ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park