1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তানোরে গলায় ফাঁ*স দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

তানোরে গলায় ফাঁ*স দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পঠিত


মোঃ মহাজামিল,স্টাফ রিপোর্টার

‎      
‎রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তুলসী রানী (৩৫) নামের দুই সন্তানের জননী।গত বৃহস্পতিবার রাতে তানোর পৌর এলাকার তালন্দ গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ বাগমারার বিরকয়া গ্রামের অনীল চন্দ্র প্রামাণিকের মেয়ে।

‎এ ঘটনায় স্বামী প্রদীপ চন্দ্র (৪৫) সহ তিনজনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আসামি করে মামলা দায়ের করেছেন গৃহবধূর পিতা। পুলিশ প্রদীপকে গ্রেপ্তার করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


‎পারিবারিক সূত্র জানায়, ১৮ বছরের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি স্বামীর অবিবাহিত দুই বোনের উচ্চশিক্ষা নিয়ে দাম্পত্য জীবনে অশান্তি চরমে ওঠে। বৃহস্পতিবার দুপুরে এক বাকবিতণ্ডার সময় স্বামী তাকে ধাক্কা দেন। এরপর গৃহবধূ অভিমানে একা ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পান।


‎তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে এবং স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park