1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঢাকায় হাদিয়ে জামান হযরত সেহাব উদ্দিন খালেদ(রহঃ) কনফারেন্স অনুষ্ঠিত । - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ঢাকায় হাদিয়ে জামান হযরত সেহাব উদ্দিন খালেদ(রহঃ) কনফারেন্স অনুষ্ঠিত ।

এম,মছিবুর রহমান বাবুল জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

রাজধানী ঢাকায় হাদিয়ে জামান হযরত শাহসূফি সৈয়দ এজেডএম সেহাব উদ্দিন খালেদ আলকাদেরী আলচিশতি(রাহ:)স্বরণে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল(২৫ এপ্রিল)শনিবার বিশ্বখ্যাত পরিশুদ্ধ তরিকত চর্চার মহাবিদ্যাপীঠ আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া আহলা দরবার শরীফ প্রতিষ্ঠাতা,সুন্নীয়তের একক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার অন্যতম প্রতিষ্ঠাতা,আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বপ্নদ্রষ্টা 
 সূফী সাধক হাদিয়ে জামান হযরত শাহসূফি সৈয়দ এজেডএম সেহাব উদ্দিন খালেদ আলকাদেরী আলচিশতি(রাহ:)স্বরণে আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া ঢাকা দরবারে হযরত শাহ খাজা শরফুদ্দিন চিশতি (রহঃ)হাইকোর্ট মাজার শাখার ব্যবস্হাপনায় রাজধানী ঢাকায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বিকাল ৩ ঘটিকায় শুরুতে অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলাওয়াত, নাতে রাসুল(সঃ)পাঠ,গজল, মানকাবাত পরিবেশন করেন-ইয়াহিয়া আহমদ, মৌলানা আলমগীর চিশতি, মোহাম্মদ তানজিল হোসেন সোহেল, আরকানুল রহমান নঈমী, আহাদুর রহমান তুষার। 
কনফারেন্সে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার প্রধান পৃষ্ঠপোষক আহলা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হযরত শাহসূফি সৈয়দ আবরার ইবনে সেহাব আলকাদেরী আলচিশতি  (মঃজিঃআঃ)। 

আলহাজ্ব মৌলানা কাজী জসিম উদ্দিন নূরী ও মুশফিকুর রহমান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম,জিম্মাদার, সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভান্ডারী(মঃজিঃআঃ),
এতে অতিথি থেকে আলোচনায় অংশ নেন-আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী(মঃজিঃআঃ) চেয়ারম্যান,আহলে সুন্নাত ওয়াল জামা’আত,শায়খুল হাদীস, ছোবহানিয়া আলিয়া(কামিল) মাদ্রাসা চট্টগ্রাম,প্রফেসর আল্লামা ড.আব্দুল্লাহ আল মারুফ,অধ্যাপক,আরবী বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, মহাসচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ,
আল্লামা মুফতি কাজী আব্দুল আলিম রিজভী(মঃজিঃআঃ), অধ্যক্ষ জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম, কো-চেয়ারম্যান, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, আল্লামা আ ন ম নাজমুল হুসাইন নঈমী শায়খুল হাদীস-রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসা চট্টগ্রাম, 
পীরজাদা শাহসূফি সৈয়দ আহমুদল হক মাইজভান্ডারী নায়েনে সাজ্জাদানশীন – গোমদন্ডী দরবার শরীফ,বোয়ালখালী, চট্টগ্রাম, 
মৌলানা জেহাদুল হক কাদেরী,
ফকির দরবার শরীফ, গোলাম মাহমুদ মানিক ভূইয়া, যুগ্ম সম্পাদক-ইসমালী ফ্রন্ট, ড.এসএম সরোয়ার আলম,সভাপতি-যুবসেনা কেন্দ্রীয় কমিটি,
আল্লামা মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী, প্রধান মুফতি-কাদেরিয়া তৈয়াবিয়া আলিয়া কামিল মাদ্রাসা ঢাকা,আ ন ম নঈমুল কুদ্দুস আলকাদেরী, আবুল হোসেন মাষ্টার প্রমূখ,
দিনব্যাপী কর্মসূচিতে আসর, মাগরিব ও এশার নামাজের বিরতি ছাড়া একটানা স্মৃতিচারণ সহ আলোচনায় আরও উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, গন্যমান্য ব্যক্তিবর্গ,মিডিয়ার সাংবাদিক বৃন্দগন।
উক্ত কনফারেন্সে আলোচনায় অংশ নিয়ে সকলে আবেককন্ঠে বলেন, হাদিয়ে জামান হযরত শাহসূফি সৈয়দ এজেডএম সেহাব উদ্দিন খালেদ আলকাদেরী আলচিশতি(রাঃ) একজন বড় মাপের দার্শনিক ছিলেন, যিনি খানকায় পীর আবার রাস্তায় বীরের ভুমিকা রেখেছে, তাহার জীবদ্দশায় দেখা যায় দুনিয়ায় জাহেরী ও বাতেনী ভাবে ইসলামের খেতমতে বিশাল অবদান রেখেছেন,এবং আরও বলেন,আল্লাহর রাসুল(সঃ)এর সাহাবায়ে কেরামের গুণাবলী তাহার মধ্যে নিহিত ছিলো, তাহার প্রতিষ্ঠিত দরবারে মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা,রক্ত দান কর্মসূচিতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কর্তৃক প্রসংশা পত্র ক্রেষ্ট অর্জন করতে সক্ষম হয়েছে, এবং সারা বাংলাদেশে আহলা দরবার শরীফের নাম করণে অনেক মাদ্রাসা,মসজিদ, হেফজখানা,ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সর্বদিকে সার্বিক  সহযোগিতা করে গেছেন,বর্তমানে অব্যহত আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park