1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ডালডার মধ্যে ইদুর মরা, ও মেয়াদোত্তীর্ণ খাবার বাজারজাত, করণের দায়ে চুয়াডাঙ্গার দুটি বেকারিকে আর্থিক জরিমানা। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ডালডার মধ্যে ইদুর মরা, ও মেয়াদোত্তীর্ণ খাবার বাজারজাত, করণের দায়ে চুয়াডাঙ্গার দুটি বেকারিকে আর্থিক জরিমানা।

মোঃ মিনারুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত করার অভিযোগে চুয়াডাঙ্গার দুটি বেকারিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

আজ রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানে চুুয়াডাঙ্গা শহরতলীর বঙ্গজপাড়া এলাকায় মৌসুমি ফুডের কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, খাদ্যপণ্য তৈরির জন্য ব্যবহৃত ডালডার ভেতরে একটি মরা ইদুর পড়ে রয়েছে। এমনকি ওই ডালডা খাদ্যপণ্য তৈরিতেও ব্যবহার করা হচ্ছিল। এর দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে শহরের রেলবাজার এলাকার অনন্যা ফুড নামের আরেকটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়া যায়, যা বাজারে সরবরাহ করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান জানান, পবিত্র রমজান মাসজুড়ে জনস্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ ও নিম্নমানের খাদ্য উৎপাদন কিংবা বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পালসহ জেলা পুলিশের একটি দল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park