1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে পেট্রল পাচার: ২০০ লিটারসহ দুইজন আটক, জরিমানা। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে পেট্রল পাচার: ২০০ লিটারসহ দুইজন আটক, জরিমানা।

ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু

ফিলিং স্টেশন থেকে কম দামে কিনে সীমান্তে দ্বিগুণে বিক্রি—ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অবৈধভাবে পেট্রল কেনাবেচার সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। অভিযানে তাঁদের কাছ থেকে প্রায় ২০০ লিটার পেট্রল জব্দ করা হয়।

সোমবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে আটক হন জাহিরুল ইসলাম (৩২) ও জহিরুল ইসলাম (৩০)। পরে মঙ্গলবার দুপুরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক প্রত্যেককে জরিমানা করেন, মোট জরিমানার পরিমাণ ৩০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক জাহিরুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুলহাট গ্রামের বাসিন্দা এবং জহিরুল ইসলাম হরিণমারী নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার একটি ফিলিং স্টেশন থেকে গভীর রাতে কম দামে পেট্রল সংগ্রহ করা হতো। পরে সেই জ্বালানি সীমান্তবর্তী এলাকায় দ্বিগুণ দামে বিক্রি করা হতো। তাঁদের দাবি, প্রতি লিটার পেট্রল প্রায় ২০০ টাকায় কিনে ৪০০ টাকায় বিক্রি করা হতো।

তদন্তে আরও জানা যায়, তারা মূলত পরিবহনকারী হিসেবে কাজ করতেন। পুরো কার্যক্রমটি পরিচালনা করতেন একই এলাকার কালীবাড়ি গ্রামের আব্দুল খালেক নামের এক ব্যক্তি, যিনি উচ্চ দামে এসব জ্বালানি বিক্রির সঙ্গে জড়িত।

বালিয়াডাঙ্গী থানা-পুলিশ জানিয়েছে, অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park