
মোঃ জুয়েল– ভোলা জেলা প্রতিনিধি
আজ শুক্রবার (০১ নভেম্বর ২০২৪) ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ভোলা জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ১ম দিনের ইভেন্ট ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, ভোলা মহোদয়ের সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। উক্ত নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ও ভোলা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সবাই