1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎টোকেন ব্যবসায়ী'দের কঠোর হুসিয়ারী ‎মইজ্জারটেকের টি আই আবু সাঈদ বাকের। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

‎টোকেন ব্যবসায়ী’দের কঠোর হুসিয়ারী ‎মইজ্জারটেকের টি আই আবু সাঈদ বাকের।

‎স্টাফ রিপোর্টার: মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পঠিত

‎স্টাফ রিপোর্টার: মোঃ রাজু শেখ।
‎

‎চট্টগ্রামের কর্ণফুলি মইজ্জারটেকে দীর্ঘ দিন ট্রাফিক পুলিশের নাম বিক্রি করে চলতো টোকেন বাণিজ্য। গাড়ি প্রতি টোকেনের বিনিময়ে নিত মোটা অংকের টাকা। একটি শক্তিশালী চাঁদাবাজ সিন্ডিকেটের কাছে জিন্মি ছিল চালকরা। দীর্ঘ দিনের এমন অভিযোগ ছিল পুলিশের কাছে। অবৈধ গাড়ি উপর ধারাবাহিক অভিযানে কিছুদিন এমন চাঁদাবাজী বন্ধ থাকলে ও কিছুদিন পরই মাথা চারা দিয়ে উঠতো কথিত সিন্ডিকেট।
‎
‎তবে,দীর্ঘ দিন পুলিশের হুসিয়ারির পর এবার টোকেন বাণিজ্য’র পুরোপুরি বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগের মইজ্জারটেক ট্রাফিক পুলিশ বক্সের ট্রাফিক পরিদর্শক (টি আই) আবু সাঈদ বাকার।
‎
‎খোঁজ নিয়ে জানা যায়,একাধিক প্রভাবশালী সিন্ডিকেট পুলিশের নাম ভাঙ্গিয়ে টোকেন বিক্রি করে মাসে হাতিয়ে নিয়েছিল লক্ষ টাকা। একাধিক মাধ্যমে ট্রাফিক পরিদর্শক ( টি আই) আবু সাঈদ বাকেরের কাছে সিন্ডিকেটের সাথে আঁতাত করতে প্রস্তাব দেন। কিন্তু টি আই আবু সাঈদ ছিলেন শক্ত অবস্থানে। তিনি স্পষ্ট জানিয়ে দেন আমার এলাকায় কোন টোকেন বাণিজ্য চলবে না। কিন্তু এতে কিছু প্রভাবশালী সিন্ডিকেট তাঁর এই কঠোর হুসিয়ারীকে তোয়াক্কা না করেই চালিয়েছিল পরিবহনের টোকেন বাণিজ্য।
‎
‎স্থানীয় সিএনজি চালক আব্দুল রহিম বলেন,একাধিক সিন্ডিকেট পুলিশের নাম বিক্রি করে আমাদের কাছে টোকেন বিক্রি করতো। না নিলে আমাদের মারধর করতো। হুমকি দিয়ে বলতো টোকেন না নিলে পুলিশ দিয়ে গাড়ি আটক করাবে। কিন্তু পরে জানতে পারি টি আই সাঈদ এই বিষয়ে আগেই হুসিয়ারি দিয়ে রেখেছে।
‎
‎জানতে চাইলে মইজ্জার টেক ট্রাফিক পুলিশ বক্সের টি আই আবু সাঈদ বাকের বলেন,আমার এলাকায় কোন টোকেন বাণিজ্য চলবে না। গাড়ি আইন অনুযায়ী চললে ও কাগজপত্র ঠিক থাকলে কোন ধরনের পুলিশি হয়রানী করা হয় না। তবে, কিছু কুচক্রি মহল টোকেন বাণিজ্য করছে বলে অভিযোগ পেয়েছি। আমি তাদের বলতে চাই কেউ যদি পুলিশের নাম ভাঙ্গিয়ে এমন অপকর্ম করে তাহলে তাদের বিরুদ্ধে আমি আইননানুক ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park