1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শাহিন আলম টেকনাফ
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

শাহিন আলম টেকনাফ

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আজ ২৭ অক্টোবর উদযাপন করছে গৌরবময় ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।

১৯৪৮ সালের ২৭ অক্টোবর ময়মনসিংহের খাগডহরে প্রতিষ্ঠিত এ ব্যাটালিয়ন দীর্ঘ ৭৭ বছরের ইতিহাসে দেশের সীমান্ত সুরক্ষায় রেখেছে অনন্য অবদান। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক মানবপাচার ও মাদকবিরোধী অভিযানে ২ বিজিবি’র সাহসী সদস্যরা দেখিয়েছেন অসামান্য দক্ষতা ও আত্মত্যাগের নজির।

মাত্র এক বছরে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাটালিয়নটি ১৭৯ জন আসামি গ্রেফতার, ৫৭ লক্ষাধিক ইয়াবা, ৪.২০৬ কেজি আইস, ২.০৮৮ কেজি স্বর্ণ এবং বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদক ও চোরাচালানের মোট মূল্য প্রায় ২১৮ কোটি ২৪ লাখ ৯৮ হাজার টাকা।

এছাড়াও, ৩৮৭ জন ভুক্তভোগী উদ্ধার, ৮৭ জন মানবপাচারকারী আটক, আরাকান আর্মির কাছে আটক ১২৪ জন জেলে উদ্ধার এবং ৩৪ জন মিয়ানমার নিরাপত্তা সদস্যের নিরাপদ প্রত্যাবাসনের মতো সফল অভিযান পরিচালনা করেছে টেকনাফ ব্যাটালিয়ন।

মানবিক সহায়তার অংশ হিসেবে ব্যাটালিয়ন ৪৪০ জনকে শীতবস্ত্র, ৮টি মেডিকেল ক্যাম্পে ১০৯৭ জনকে চিকিৎসা ও প্রায় ১০০০ জনকে আর্থিক সহায়তা প্রদান করেছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন যতদিন উড়বে লাল-সবুজ পতাকা, ততদিন আমরা দেশের সর্বদক্ষিণ সীমান্তের দুর্ভেদ্য প্রাচীর। টেকনাফ ব্যাটালিয়নের প্রতিটি সদস্য দেশ, পতাকা ও মানুষের নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে সদা প্রস্তুত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park