1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন মাদক কারবারি চারটি পোটলা ফেলে পালিয়ে যায়।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটের দিকে টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা ফিরোজ সাহেবের লবণের মাঠের পাশের ওয়াব পিডিয়া ইটের সলিং রাস্তা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, অভিযানে থাকা একটি দল টেকনাফের শাপলা চত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাবরাং বাজার পাড়া এলাকায় মাদক কারবারিরা ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে মজুদ করেছে।

এর ভিত্তিতে র‌্যাবের দলটি সাবরাং ইউনিয়নের ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি পুরোনো লুঙ্গিতে মোড়ানো চারটি পোটলা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে পোটলাগুলো তল্লাশি করে মোট ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park