1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

টেকনাফে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার।

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া এলাকায় একটি দোতলা বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালানোর চেষ্টা করলে তাকে ঘেরাও করে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মনছুর আলম (৪২), তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকার বাসিন্দা।

অভিযানে তার হেফাজত থেকে ১টি বিদেশি তৈরি পিস্তল, ১টি খালি ম্যাগাজিন এবং ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের হেফাজতে রাখার দায়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park