1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৫ বস্তা সারসহ কাঠের নৌকা জব্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৫ বস্তা সারসহ কাঠের নৌকা জব্দ

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৫ বস্তা সারসহ একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপির বিএসপি পোস্ট সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির একটি আভিযানিক দল নাফ নদীতে বিশেষ অভিযান চালায়।

এ সময় মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৫ বস্তা সারসহ একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ও সার ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে বাংলাদেশি পণ্য মিয়ানমারে পাচার এবং মিয়ানমার থেকে মাদকসহ অন্যান্য চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ ঠেকাতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

জব্দ করা সার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে দমদমিয়া বিওপিতে পর্যবেক্ষণ করা হয়। পরে কৃষি অধিদপ্তরের আইন অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে যথাযথ মূল্য জমা দিয়ে সারগুলো লাইসেন্সধারী সার ডিলারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তের নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অবৈধ পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park