1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে বিজিবি অভিযানে ১৫ হাজার ইয়াবা উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

টেকনাফে বিজিবি অভিযানে ১৫ হাজার ইয়াবা উদ্ধার

শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

কক্সবাজারের টেকনাফ উপজেলার লবণঘাট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযানে ১৫,১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল ২০২৬) সকালে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। তবে অভিযানের সময় মাদক বহনকারী ব্যক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান।

বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নৌকাযোগে নাফ নদী পাড়ি দিয়ে টেকনাফের লবণঘাট এলাকায় প্রবেশ করবে—এমন নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আগেভাগেই অভিযান পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী, টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল নির্ধারিত স্থানের প্রায় দেড় কিলোমিটার উত্তর-পশ্চিমে গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

পরে আনুমানিক সকাল ১০টা ৫০ মিনিটের দিকে কয়েকজন চোরাকারবারী মিয়ানমার দিক থেকে নৌকাযোগে এসে ইয়াবার চালানটি স্থানীয় এক মাদক কারবারীর কাছে হস্তান্তর করে দ্রুত সরে পড়ে। ওই ব্যক্তি ইয়াবা ভর্তি ব্যাগ নিয়ে লবণঘাট সংলগ্ন কেওড়া বাগান অতিক্রম করে বেড়িবাঁধের দিকে অগ্রসর হওয়ার সময় বিজিবি সদস্যদের সন্দেহ হয়। তখনই তাকে আটক করার উদ্দেশ্যে ধাওয়া করা হলে মাদক কারবারী বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত ব্যাগটি নাফ নদীতে ফেলে দেয় এবং সাঁতরে পাশের খাল পার হয়ে কাউখালী গ্রামের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় দুটি প্যাকেট উদ্ধার করে। এসব প্যাকেট খুলে দেখা যায়, এর মধ্যে মোট ১৫,১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

বিজিবি কর্মকর্তারা জানান, আভিযানিক দলের তাৎক্ষণিক, দক্ষ ও কৌশলগত পদক্ষেপের ফলে মাদক পাচারের একটি বড় অপচেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। যদিও মাদক বহনকারী ব্যক্তি পালিয়ে গেছে, তবে তাকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে তাদের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park