1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে কু*পিয়ে হ*ত্যা,গণপিটুনিতে নিহত হল খু*ণী - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে কু*পিয়ে হ*ত্যা,গণপিটুনিতে নিহত হল খু*ণী

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

 

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,

বিশেষ প্রতিনিধি:

 

টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একসঙ্গে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুবরিয়া পূর্বপাড়া এ ঘটনা ঘটে।

 

নিহতরা হচ্ছেন- ধবরিয়া পূর্বপাড়া গ্রামের আব্দুস ছাত্তার (৫০) এবং আসাদুল (২৮)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

 

এ ঘটনায় তাজমুল (৪২) নামের আরও একজন আহত হয়েছেন। তাকে পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্তারের সাথে একই গ্রামের তালেব মিয়ার (৩৫) কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তালেব এর সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে ছাত্তারকে এলোপাথারি কোপাতে থাকে।

 

এ সময় তার চিৎকারে ভাতিজা আসাদুল এগিয়ে এলে তাকেও কোপায় তালেব। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেকে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ঘাতক তালেবকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন জানান, নিহত চাচা-ভাতিজার মরদেহ হাসপাতালে এবং ঘাতক তালেবের লাশ ঘটনাস্থলে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park