1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টঙ্গীতে পরিত্যক্ত রুম থেকে ১ ব্যক্তির লাশ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

টঙ্গীতে পরিত্যক্ত রুম থেকে ১ ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ লিমন হোসেন,গাজীপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

মোঃ লিমন হোসেন,গাজীপুরঃ গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নং ওয়ার্ড পূর্ব আরিচপুর ভূইয়ারপাড়া আক্তার ভূইয়ার পরিত্যক্ত মেস কোয়ার্টারের একটি রুম থেকে মোঃ ইদ্রিস আলী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৫ ই সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ রবিবার দিবাগত রাত ১২ টার পর যে কোন সময় কে বা কাহারা আক্তার ভূইয়ার পরিত্যক্ত মেসের মধ্যে হত্যা করে পালিয়ে যায়। মৃত ব্যক্তি গাগীপুর জেলার টঙ্গী পূর্ব থানা ৪৫ নং ওয়ার্ড ভূইয়ার পাড়া পূর্ব আরিচপুর ভূইয়া পাড়ার মৃত শেখ নাসির উদ্দিনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মৃত ইদ্রিস আলী পূর্ব আরিচপুরে ইলেকট্রিক ও ডিস লাইনে কাজ করতো, পাশাপাশি ভূইয়াপাড়া মনতাজ উদ্দিন ভূইয়ার আইডিয়াল স্কুলের সামনে বিভিন্ন ফল বিক্রয় করে সংসার চালাত।তাকে রাতে বাসা থেকে ডেকে নিয়ে পরিত্যক্ত রুমের মধ্যে পাইপ রেঞ্জ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। সকালে বাসাই ফিরে না আসাই পরিবারের লোকজন খুজতে থাকে পরে আক্তার ভূইয়ার পরিত্যক্ত মেসের রুমের মধ্যে লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে টঙ্গী পুলিশ থানার এস আই শফিউল আলম সঙ্গীয় অফিসার ফোর্স সহ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আল মামুন বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খুব দ্রুত সকল খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park