1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি'র বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ বার পঠিত

ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর ঝাউডাঙ্গা ইউনিয়নে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ র‍্যালিটি ঝাউডাঙ্গা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদর্শন করে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির তাতী দলের সভপতি মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, সাবেক সাংগঠনিক সম্পাদক বজলু রহমান বজু, ছাত্র নেতা মোখলেছুর রহমান পলাশ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবিরুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park