1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জোকা - বিবাদী বাগ মেট্রো প্রকল্পের জন্য বড় নির্দেশ দিল সর্বোচ্চ আদালত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জোকা – বিবাদী বাগ মেট্রো প্রকল্পের জন্য বড় নির্দেশ দিল সর্বোচ্চ আদালত

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে গাছ কাটা প্রসঙ্গে জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পের জট কাটলো।মেট্রো সম্প্রসারণে ৯৪৩ টি গাছ কাটার পরিকল্পনা ছিল। এই বিষয় নির্দেশ দিল বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চ। বুধবার আদালত সাফ জানিয়েছে “কেন্দ্রের পরিবেশ মন্ত্রকের অনুমোদন ছাড়া কলকাতা মেট্রো রেলের কাজের জন্য নতুন করে গাছ কাটা যাবে না”। যদিও মেট্রো সম্প্রসারণে ছাড়পত্র দিয়েছে আদালত।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একটি রায়কে চ্যালেঞ্জ করে গত ২০ শে জুন প্রবীন আইনজীবী জয়দীপ গুপ্ত মামলা করেছিলেন। সেই রায়ে বুধবার স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। প্রবীণ এই আইনজীবী শুনানিতে দাবি করেন ১০ কিলোমিটার মেট্রো সম্প্রসারণের জন্য ৯৪৩ টি গাছ কাটার পরিকল্পনা করা হয়েছে। জয়দীপ বাবু জালান কোন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিপুল সংখ্যক গাছ কাটা হচ্ছে। এই বিষয় বিবেচনা করতে ব্যর্থ হয়েছে হাইকোর্ট। সলিসিটার জেনারেল তুষার মেহেতা জানান কোন গাছ পুরোপুরি কেটে ফেলা হয়নি অন্যত্র প্রতিস্থাপনের জন্য উপড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যে ৯৪ টি গাছ অন্য জায়গায় লাগানো হয়েছে।

মেট্রো রেলের কাজের জন্য ময়দান এলাকায় গাছ কাটা যাবে না বলে গত ১৩ ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। তখন বিচারপতি বি আর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশ দেন মামলার পরবর্তী শুনানি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ময়দান হল শহরের ফুসফুস। সেখানে এত গাছ কাটা হলে পরিবেশের ক্ষতি হবে। মমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজের জন্য ওই এলাকায় ৭০০টি গাছ কাটা পড়তে পারে। এই আশঙ্কায় পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন কলকাতা নামে একটি সংগঠন ২০২৩ সালে হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park