
মো: আবুল হাশেম
উপজেলা প্রতিনিধি দামুড়হুদা
ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী আন্দোলন দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্র্যালী ও শান্তিপূর্ণ সমাবেশ ও গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আাজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ০৫:০০ টার সময় দামুড়হুদা বাস স্ট্যান্ডে সমাবেশ ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ গণ-মিছিল করা হয়।
এতে বাংলাদেশ ইসলামী আন্দোলন এর জেলা ও থানা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
গণ-মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণজাগরণে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের জনগণ যে বিজয় অর্জন করেছিল, তা জাতীয় ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
এ দিবস পালনের মধ্য দিয়ে দেশের জনগণের চেতনায় গণতন্ত্র, ইনসাফ এবং সামাজিক ন্যায়বিচারের মূল মূল্যবোধকে জাগ্রত রাখার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা 2 নম্বর আসনের এমপি নমিনি জনাব হাসানুজ্জামান সজিব, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুফতি আব্দুস সালাম সহ- সভাপতি চুয়াডাঙ্গা জেলা শাখা, আরো উপস্থিত ছিলেন এনামুল হক সভাপতি দামুড়হুদা উপজেলা, জনাব হারুন অর রশিদ মিন্টু সেক্রেটারি উপজেলা শাখা, জনাব ইব্রাহিম খলিল সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন দামুড়হুদা শাখা । অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “জুলাই মাসের এই ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ছিল ইনসাফ ভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। এবং এমপি প্রার্থী বাণিজ্য বন্ধের জন্য পেয়ার পদ্ধতির নির্বাচন দাবি করা হয়।”