1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পঠিত


শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বাকেরগঞ্জ উপজেলায় জুলাই-আগস্ট ২৪ এর গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরন সভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহত ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বীরত্বপূর্ণ কাজের জন‍্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। পাশাপাশি শহিদদের জন‍্য বিশেষ দোয়া করা হয়। আন্দোলনে অংশগ্রহণকারীগণ এ সময় তাদের অভিজ্ঞতা সবার মাঝে উপস্থাপন করেন।

এ অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহতদের পাশাপাশি বাকেরগঞ্জ সেনা ক‍্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা পুলিশ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, যুব উন্নয়ন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের সদস‍্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন‍্যান‍্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খানের সঞ্চালনায় স্মরণসভায় উপস্থিত ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, ওসি (তদন্ত) সুরেজীত বড়ুয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব নাছির হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম, ইসলামী আন্দোলনের সভাপতি নাছির উদ্দিন রোকন ডাকুয়া, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মানিকসহ সাংবাদিকবৃন্দ, আহত ও নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্মরণসভায় নিহত ও আহত পরিবারের খোঁজখবর নেয়া হয় এবং গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park