
তমিজ উদ্দিন চৌধুরী: ফেনী প্রতিনিধি।
ফাজিলপুর জিরো পয়েন্ট এর ইতিহাস, ঐতিহ্য ও সু-শীতল পরিবেশ এর ধারক-বাহক ছিল ৩ টি কড়ই গাছ। রাস্তা প্রশস্ত করণ কল্পে ইতিমধ্যে ২টি গাছ কর্তন করা হয়েছে। শেষ স্মৃতি এই কড়ই গাছটি। রাস্তা প্রশস্ত করন যেমন প্রয়োজন, তেমনি ভাবে পরিবেশ এর ভারসাম্য রক্ষায় গাছ লাগানো ও রক্ষা করা জরুরী। গাছ হলো প্রাকৃতিক বায়ু ফিল্টার যা কার্বণ ডাই- অক্সাইড ও অন্যান্ন দূষন শোষন করে এবং বায়ুমন্ডলে অক্সিজেন ত্যাগ করে। গাছ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাব কমাতে সাহায্য করে। গাছ ও প্রানী একে অন্যের পরিপূরক। প্রতি বছর বর্ষা এলেই একটা স্লোগান শোনা যায়, “গাছ লাগান-পরিবেশ বাঁচান”। কিন্তু বাস্তব সত্য হল শুধু মাত্র গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানো সম্ভব নয়। আমাদের স্লোগান হওয়া উচিত, “গাছ লাগান, গাছ বাঁচান ও পরিবেশ বাঁচান”।
“গাছ রক্ষা করে ভরবো দেশ, তৈরি করবো সুখের পরিবেশ” এই স্লোগানকে ধারন করে ফাজিলপুর জিরো পয়েন্ট এর এই কড়ই গাছটি রক্ষায় সকলের ঐক্যমত অত্যান্ত জরুরী।