1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামালপুর সরিষাবাড়িতে সৌদি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জামালপুর সরিষাবাড়িতে সৌদি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা দক্ষিণপাড়া গ্রামে আমেনা খাতুন (৩২) নামে দুই সন্তানের জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি সৌদি প্রবাসী শিপন খাঁর স্ত্রী।
বৃহস্পতিবার দিবাগত রাতে পরিবারের সদস্যরা তাকে ঘরের ধর্নায় রশিতে ঝুলন্ত অবস্থায় পরিবারের সদস্যরা দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও নিহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী স্বামী শিপন মিয়া অনলাইনে জুয়া খেলার কারণে সংসারে অর্থসংকটে দীর্ঘদিন ধরে অভাব-অনটনে দাম্পত্য কলহ চলছিল। এসব মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন পরিবার ও সচেতন মহল।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট প্রাপ্তি স্বাপেক্ষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park