1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সাথে জিয়া সাইবার ফোর্স - জেডসিএফ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সাথে জিয়া সাইবার ফোর্স – জেডসিএফ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩২৮ বার পঠিত

জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও জেলা বিএনপির অভিভাবক জনাব ফরিদুল কবির তালুকদার শামীমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামালপুর জেলার জিয়া সাইবার ফোর্স – জেডসিএফ নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স – জেডসিএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলার আহ্বায়ক এম শুভ পাঠান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া সাইবার ফোর্স – জেডসিএফ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জামালপুর জেলার সদস্য সচিব মোঃ রিপন হোসেন হৃদয়সহ জিয়া সাইবার ফোর্স – জেডসিএফ জামালপুর জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

এই সৌজন্য সাক্ষাতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলের সাংগঠনিক কার্যক্রম এবং জিয়া সাইবার ফোর্স – জেডসিএফ-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের দিকনির্দেশনা গ্রহণ করেন এবং দলের প্রতি তাদের অবিচল আস্থা ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park