1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে প্রতাপনগরে প্রস্তুতি সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে প্রতাপনগরে প্রস্তুতি সভা

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২১৭ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
সাতক্ষীরায় আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২২ নভেম্বর) বেলা ৩ টায় প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা মসজিদে ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আমীর মাওলানা আল-আমিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের নমিনী আলহাজ্ব মুফতি মুহাদ্দিস হাফেজ মাওলানা রবিউল বাশার।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আবু বকর সিদ্দিক,উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর প্রাক্তন চেয়ারম্যান মাওঃ আব্দুল মান্নান,নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুরতাজা,সহকারী সেক্রেটারী শাহ অহিদুজ্জামান শাহীন,বাইতুলমাল সেক্রেটারী প্রভাষক মাওঃ আনোয়ারুল হক,সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী,অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,প্রতাপনগর এ পি এস কলেজের অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমান,অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ বদরুল আলম,উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান প্রমুখ।নেতৃবৃন্দ আগামী ৩০ নভেম্বর তারিখের জনসভায় সকল কর্মী সমর্থক দেরকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জনান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park