1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাফলং রাধানগর অটো বাইক সমবায় সমিতি লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি সেলিম আহমেদ সাধারণ সম্পাদক আঃ জলিল। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জাফলং রাধানগর অটো বাইক সমবায় সমিতি লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি সেলিম আহমেদ সাধারণ সম্পাদক আঃ জলিল।

আফাজ উদ্দিন জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৫৬ বার পঠিত

আফাজ উদ্দিন
জেলা প্রতিনিধি।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং রাধানগর অটো বাইক সমবায় সমিতির লিঃ ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে,
আজ শনিবার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে বেলা ০৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে সমিতির ২৩৬ জন ভোটার তাদের পছন্দসই প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন।
অনুষ্ঠিত নির্বাচনে ভোটারের প্রত্যক্ষ ভোটে ১২১টি ভোট পেয়ে চেয়ার প্রতিকে সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম আহমদ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহিবুর রহমান ১০৮ ভোট পেয়েছে। সহ- সভাপতি পদে আবুল মিয়া চাকা প্রতীকে ১১৪ ভোট পেয়ে জয় লাভ করেন,
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেন টেলিভিশন প্রতিকে ৩৫ টা ভোট পেয়েছে।
সাধারন সম্পাদক পদে আব্দুল জলিল মিয়া আনসার প্রতিকে ১১৬ ভোট পেয়ে জয় লাভ করেন।প্রতিবন্ধী প্রার্থী আব্দুল কাদির বাঘ মার্কায় ১১৫ ভোট পেয়েছে।
সহ-সাধারন সম্পাদক পদে আব্দুল সুবহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে সুলেমান আহমেদ মই প্রতিকে ১২০ ভোট পেয়ে জয় লাভ করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী আগবর আলী ১০৪ ভোট পেয়েছে।
কোষাধ্যক্ষ পদে মোরগ মার্কায় ১৩৭ ভোট পেয়ে জয় লাভ করে।প্রতিদ্বন্দ্বী প্রার্থী বোরহান উদ্দিন ৮৬ ভোট পেয়েছে। প্রচার সম্পাদক পদে রিক্সা প্রতিক নিয়ে সেলিম আহমেদ ১২৮ ভোটে জয় লাভ করেন,এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী তানিম আহমদ বাসগাড়ি প্রতিকে ১০১ ভোট পেয়েছে।
তাছাড়া সদস্য পদে তিনজন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। তার মধ্যে ইব্রাহিম আলী আম প্রতিকে ১২৪ ভোট পেয়ে ১ম স্হান এবং আব্দুল করিম কুটি ফুটবল প্রতিক নিয়ে ১০৩ ভোট পেয়ে জয় লাভ করেন,অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরু মিয়া ঘোড়া প্রতিকে ৮৯ টা ভোট পেয়েছে।
রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে নির্বাচনীয় ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park