1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে ট্রাকচাপায় অটোভ্যানচালক নিহত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

জয়পুরহাটে ট্রাকচাপায় অটোভ্যানচালক নিহত

মোঃ আল আমিন  জয়পুরহাট প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১১৪ বার পঠিত

 

জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাকচাপায় রবিউল ইসলাম (৩৬) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম পুনট ইউনিয়নের মাদাই-খরপা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, ওইদিন সন্ধ্যায় তিনি অটোভ্যানে করে আলু নিয়ে বগুড়ার কিচক বাজারে যাচ্ছিলেন। বাঁশের ব্রিজ এলাকায় তার ভ্যানের চাকা ভেঙে গেলে তিনি রাস্তায় পড়ে যান। ঠিক তখনই একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত ও যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park