1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে আটক মোঃ আপেল: মাদক সাম্রাজ্যের সম্রাটের পতন, শহীদ বিশাল হত্যা মামলার আসামি গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জয়পুরহাটে আটক মোঃ আপেল: মাদক সাম্রাজ্যের সম্রাটের পতন, শহীদ বিশাল হত্যা মামলার আসামি গ্রেফতার।

আল আমিন জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৬৯ বার পঠিত

 

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের খোরদা মৌজার বাসিন্দা মোঃ আপেল (পিতা: কেরামত), যিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, অবশেষে আইনের জালে ধরা পড়েছেন। গতকাল রাতে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিবির ওসি ও পাঁচবিবি থানার ওসির সমন্বিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

মোঃ আপেল বাগজানা ইউনিয়নের একজন বহুল আলোচিত ও বিতর্কিত চরিত্র। আওয়ামী লীগের শাসনামলে তিনি ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন। স্থানীয়ভাবে তাকে “মাদক সম্রাট” হিসেবে চিহ্নিত করা হয়। ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে।

গত ৫ আগস্ট জয়পুরহাটে নতুন স্বাধীনত বাংলা ঘোষণার মধ্য দিয়ে, যে ৬ জন শহীদে হয়েছে তার মধ্যে শহীদ বিশাল হত্যাকাণ্ডে মোঃ আপেলের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং তিনি ওই মামলার ১২৩ নাম্বার আসামি।

শিক্ষার ছোঁয়া না লাগলেও, স্থানীয়ভাবে বিসিএস ক্যাডারদের মতো বিলাসবহুল জীবনযাপন করতেন তিনি। ক্ষমতাসীন নেতাদের ছত্রছায়ায় থেকে তিনি গড়ে তোলেন বিপুল সম্পদের পাহাড়। তার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটিরও বেশি টাকা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মাদকপাচারের জন্য সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে তিনি একটি সুসংগঠিত অপরাধ জগৎ গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়ে বলেছে, “অবশেষে বিচার শুরু হলো মাদকের গডফাদারের।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park