1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জনকল্যাণ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জনকল্যাণ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মো: ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

মো: ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

যদি করি রক্ত দান-হাসবে রোগী-বাঁচবে প্রাণ এমন স্লোগান নিয়ে জনকল্যাণ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যগণ নিয়মিত রক্ত দান কর্মসূচি পালন করে আসছে। সংগঠনটি শুধু স্বেচ্ছায় রক্তদান ও রক্ত সংগ্রহ এবং রক্ত ম্যানেজই করে না। পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজ করেন।

তারই ধারাবাহিকতায় জনকল্যাণ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইজি হেলথকেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ের আয়োজন করেন।

আজ ০৭ নভেম্বর (শুক্রবার) আশুলিয়ার বাড়ইপাড়া ইজি হেলথকেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত অসংখ্য মানুষের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম চলমান থাকে।

এসময় চারজন এমবিবিএস ডাক্তার ডাঃ মো কামরুল হাসান মিঠু, ডাঃ মো শেখ সালাহ উদ্দিন, ডাঃ জেরিন রহমান ও ডাঃ খাদিজাতুল কোবরা ফ্রি মেডিকেল সেবা প্রদান করেন এবং ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করেন। সহযোগী হিসেবে জনকল্যাণ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের দায়িত্বশীল স্বেচ্ছাসেবী এবং সংগঠনের সকল স্বেচ্ছাসেবী উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন।

এসময় প্রায় তিন শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করেন এবং অসংখ্য দরিদ্র অসহায় অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

এমন একটি সামাজিক কার্যক্রমে অংশ গ্রহণ করতে পেরে ডাক্তারগণ এবং সংগঠনের স্বেচ্ছাসেবীগণ অনেক আনন্দিত এবং নিজেকে ধন্য মনে করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় সেবা পেয়ে সেবাগ্রহীতারাও বেশ খুশি হন। তারা বলেন টাকার অভাবে চিকিৎসা করানো অনেক কঠিন ও মুশকিল। ঠিক এমন সময় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আমরা অনেক উপকৃত হলাম। তারা আরও বলেন যদি মাঝে মাঝে এভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় তাহলে কেউ আর বিনা চিকিৎসায় থাকবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park