1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর-পাগলা সড়কে ডাকাতি, ব্যবসায়ীর টাকা লুট। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুর-পাগলা সড়কে ডাকাতি, ব্যবসায়ীর টাকা লুট।

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে পাগলা আঞ্চলিক মহাসড়কের কোন্দানালা ব্রিজ এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। 

বুধবার (রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে) এ ঘটনা ঘটে।

জানা যায়, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী শরিফ মহাজনের প্রতিষ্ঠান “হাবিব ট্রেডার্স”-এর মালামাল ডেলিভারি দিয়ে জয়নগর বাজার থেকে ফেরার পথে একটি দলবদ্ধ ডাকাতচক্র তাদের গাড়ির গতিরোধ করে। ডাকাতরা সড়কে ইট-পাটকেল ফেলে রাস্তা অবরুদ্ধ করে এবং দেশীয় অস্ত্রের মুখে গাড়িতে থাকা ব্যক্তিদের জিম্মি করে।

এ সময় ডাকাতরা দুইজনকে আঘাত করে এবং তাদের কাছে থাকা আনুমানিক ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ও শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park