1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন 

জগন্নাথপুর প্রতিনি মোঃ মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮৮ বার পঠিত

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে জগন্নাথপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহি সা-আধ এর সভাপতিত্বে  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, ওসি তদন্ত জগন্নাথপুর জয়নাল হোসেন, পানি সম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীল, জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুপ রায়, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সহ সভাপতি হুমায়ুন কবির ফরিদী, সাংবাদিক আব্দুল হাই, সাংবাদিক শাহজাহান, সাংবাদিক ফুজায়েল আহমদ, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।উপস্থিত ছিলেন জগন্নাথপুর আনসার ভিডিপির কর্মকর্তা নুরুল ইসলাম, জগন্নাথপুর ফায়ার সার্ভিস ইনচার্জ মুরশেদ আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কার্যকারী সদস্য মোঃ মুকিম উদ্দিন সহ শ্রমিক ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park