1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১ আসামি গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জগন্নাথপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১ আসামি গ্রেফতার।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের এক অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী রায়হান মিয়া (২০)। সে উপজেলার পূর্ব ভবানীপুর গ্রামের সমুজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. শফিকুল ইসলাম এর নির্দেশে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এসআই অপূর্ব কুমার সাহা, এসআই উমর ফারুক, এএসআই (নিরস্ত্র) মো. আল আমিন, এএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী এবং এএসআই রাহাত খান সহ একদল পুলিশ সদস্য।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার পূর্ব ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে জিআর-২৩৩/২৫ (জগন্নাথপুর) মামলার পরোয়ানাভুক্ত আসামি রায়হান মিয়াকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন  জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. শফিকুল ইসলাম।  বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় আজ ০৭ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে জগন্নাথপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park