1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে জাল দলিলে ভূমি রেকর্ড, আদালতে মামলা দায়ের - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জগন্নাথপুরে জাল দলিলে ভূমি রেকর্ড, আদালতে মামলা দায়ের

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে লন্ডন প্রবাসী গোলাম মোস্তফা ও নুরুজ্জামান কর্তৃক জাল দলিলের মাধ্যমে ভূমি রেকর্ডভুক্ত করেন এমন অভিযোগ তাদেরই আপন ভাগনা জগলুল হকের। ভূমি আত্মসাতের উদ্দেশ্য জাল দলিলের মাধ্যমে রেকর্ড ভূক্ত করার অভিযোগে আদালতে স্বত্ত্ব মোকাদ্দমা দায়ের করেছেন রৌয়াইল গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে জগলুল হক গং। মামলা চলমান থাকা অবস্থায় নুরুজ্জামান গংরা নালিশা ভূমিতে বিভিন্ন স্থাপনা সহ যাতায়াতের রাস্তা বন্ধের প্রস্তুতি নিলে জগলুল হক গং বিজ্ঞ আদালতে পিটিশন মোকাদ্দমা দায়ের করেন। মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় নালিশা ভূমিতে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আদালতের নির্দেশে জগন্নাথপুর থানার এ এস আই হুমায়ুন কবির গত ৭ মার্চ নোটিশ প্রদান করেন। মামলার বাদী জগলুল হক জানান, গোলাম মোস্তফা ও নুরুজ্জামান আমার আপন মামা। এক সময় আমরা একই পরিবারের লোক হিসেবে বসবাস করতাম। আমার পিতা অসুস্থ থাকাকালীন সময় মামা নুরুজ্জামান আমাদের পারিবারিক সম্পূর্ণ বিষয় দেখবাল করতেন। এরই সুযোগে জাল দলিল প্রস্তুত করে নিজ নামে আমার পৈত্রিক সম্পত্তি রেকর্ডভূক্ত করেন। উক্ত বিষয়ে স্থানীয়ভাবে বিচার পাঞ্চায়েত অনুষ্ঠিত হয়।  নুরুজ্জামান গংরা প্রভাবশালী হওয়ায় গ্রাম্য শালিষ অমান্য করে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানীসহ আমাদের পৈত্রিক সম্পত্তি থেকে বিতারিত করতে চেষ্টা চালালে আমরা আদালতে মামলা দায়ের করি। মামলাটি আদালতে চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park