1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে গোপাইখালী জলমহাল মিথ্যা তথ্য দিয়ে ইজারা গ্রহনের অভিযোগ  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জগন্নাথপুরে গোপাইখালী জলমহাল মিথ্যা তথ্য দিয়ে ইজারা গ্রহনের অভিযোগ 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:: 
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

 

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে অবস্থিত গোপাইখালী জলমহাল। উক্ত জলমহাল ইজারা গ্রহনের জন্য আহমদাবাদ  মৎস্যজীবি সমবায় সমিতি ও কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবি সমবায় সমিতি আবেদন করেন।

আহমদাবাদ মৎস্যজীবি সমবায় সমিতি তীরবর্তী হওয়ার কারনে  ইজারা পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হয়। কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক কৌশল

আহমদাবাদ মৎস্যজীবি সমবায় সমিতির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে  অভিযোগ দায়ের করে।যার ফলে  উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবি সমবায় সমিতিকে ১৪৩২- ১৪৩৪ বাংলা সন মেয়াদে ইজারা প্রদান করেন।

কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবি সমবায় সমিতি কতৃর্ক দায়ের করা অভিযোগ মিথ্যা হওয়ার কারেন অভিযোগ দায়েরকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ ইজারা বাতিল করতে ১৬ এপ্রিল বুধবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন আহমদাবাদ মৎস্যজীবি সমবায় সমিতি লি: এর সভাপতি মোঃ আলাল মিয়া । অভিযোগে তিনি উল্লেখ করেন,

জগন্নাথপুর  উপজেলাধীন গোপাইখালী জলমহালটি  ১৪৩২- ১৪৩৪ বাংলা সন মেয়াদে সাধারণ আবেদনের মাধ্যমে ইজারা পাওয়ার জন্য  বিগত ২/১/ ২০২৫ ইং তারিখে অনলাইনে আবেদন করেন.। অপরদিকে সূর্যের আলো মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ সম্পাদক মোহাম্মদ কৌশল মিয়া ও আবেদন করেন। উভয় সমিতি তীরবর্তী নিকটবর্তীর বিষয়ে  সরজমিনে তদন্ত করে  জগন্নাথপুর  সহকারী কমিশনার (ভূমি) আহমদাবাদ মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ গোপাইখালী  জলমহলের তীরবর্তী হিসেবে প্রতিবেদন দাখিল করেন। উক্ত প্রতিবেদন দাখিলের পর কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক কৌশল মিয়া মিথ্যা অথ্য দিয়ে অন্যায় লাভের আশায় অভিযোগ দায়ের করে প্রতারনার আশ্রয় নিয়েছেন। কৌশল মিয়া অভিযোগে  উল্লেখ করেন  সি/আর ২৯২/২৩ মামলাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জগন্নাথপুর সুনামগঞ্জ আমেদাবাদ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে চলমান আছে।   অভিযোগটি মিথ্যা এবং বানোয়াট। উক্ত মামলার বাদী রাসেল আহমদ তিনি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নামের একটি এন জি ও এর জগন্নাথপুর শাখার ম্যানেজার। তিনি মামলাটির দায়ের করেন জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের রনি রায়ের বিরুদ্ধে। উক্ত মামলার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। কৌশল মিয়ার অভিযোগে উল্লেখিত সি আর ২৮২/২৩ মামলাটি জেলা গোয়েন্দা শাখা সুনামগঞ্জের তদন্তকারী কর্মকর্তা  আমাদের বিরুদ্ধে বাদীর আনিত অভিযোগ প্রমাণিত হয় নাই মর্মে  প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেন। উক্ত  প্রতিবেদনের বিরুদ্ধে বাদী বিজ্ঞ আদালতে নারাজি আবেদন করেন,  আদালত প্রতিবেদন দাখিলের জন্য  পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অব পি বি আই সিলেট কে নির্দেশ প্রদান করেন। পি বি আই র তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে, বাদী আমাদেরকে হয়রানি করার নিমিত্ত ও গোপাইখালী জলমহাল   জোরপূর্বক দখল করিয়া অন্যায় লাভের আশায় আমি সহ অন্যান্যবিবাদীদের বিরুদ্ধে অত্র মামলা আনয়ন করিয়াছেন বলে প্রতিয়মান হয় বলে  ২৭/৩/২৫ ইং তারিখে বিজ্ঞ আদালতে  প্রতিবেদন দাখিল করেন।

আহমদাবাদ মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ আলাল মিয়া জানান, কুবাজপুর সূর্যের আলো

মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ কৌশল মিয়া মিথ্যা তথ্য উপস্থাপন করে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গোপাইখালী জলমহাল ইজারা গ্রহন করে। আমি সঠিক তদন্ত করে ন্যায় বিচারের জন্য উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park