1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে রাজন মিয়া নামের এক যুবক নিখোজ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে রাজন মিয়া নামের এক যুবক নিখোজ

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫২ বার পঠিত

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

 

জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে পানির স্রোতে ভেসে রাজন মিয়া (২২) নামের যুবক নিখোঁজ হয়েছে।

 

আজ দুপুরে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, নিখোঁজ রাজন মিয়া কুবাজপুর (আহমাদাবাদ) গ্রামের আফরোজ মিয়ার ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রানীগঞ্জ-কুবাজপুর সড়কের শংকরখালী (গপাইখালী) ভাঙা নামক স্থানে গরুকে গোসল করানোর জন্য পানিতে নামেন রাজন মিয়া। এ সময় পানির স্রোতে ভেসে যায় রাজন মিয়া।

 

প্রত্যক্ষদর্শী সুজন মিয়া বলেন, সেখানে আমরা চার জন ছিলাম। রাজন গরুকে গোসল করাতে পানিতে নামানোর পর হঠাৎ চিৎকার দিয়ে ডুবে যেতে লাগে। তখন আমাদের সঙ্গে থাকা খলিল মিয়া নৌকা দিয়ে রাজনকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যেই সে পানিতে তলিয়ে যায় এবং খলিল মিয়া অজ্ঞান হয়ে পড়েন। পরে খলিলকে হাসপাতালে পাঠানো হয়।

 

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য (স্থানীয় মেম্বার) মিলাদ আহমদ বলেন, খবর পেয়ে থানা পুলিশসহ সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারের চেষ্টা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, তিন ঘন্টা ধরে ডুবুরিদল উদ্ধার কার্যক্রম পরিচালনা করেও নিখোঁজ ওই যুবককে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park