1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ছেলের মেশো শ্বশুরের সাথে পরকিয়া, যার জেরে বেঘোরে প্রাণ হারায় এক মহিলা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ছেলের মেশো শ্বশুরের সাথে পরকিয়া, যার জেরে বেঘোরে প্রাণ হারায় এক মহিলা

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১১৬ বার পঠিত

ছেলের মেশো শ্বশুরের সাথে পরকিয়া, যার জেরে বেঘোরে প্রাণ হারায় এক মহিলা

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:– দিন আনা দিন খাওয়া পরিবার।এলাকায় সে অর্থে কাজ না থাকায় পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি দিয়ে থাকে অনেকে।সেইরূপ পরিযায়ী শ্রমিকের কাজে বিহারে স্বামী। থাকার সুযোগেই ছেলের মেসোশ্বশুরের সঙ্গে তাঁর মায়ের তৈরি হয় ঘনিষ্ঠতা। শনিবার রাতে উভয়েই একত্রে বাইরে রাত কাটানোর পর রবিবার সকালেই রামপুরহাটের নির্মীয়মাণ বহুতল থেকে মহিলার দেহ উদ্ধার হয়।মৃতার পরিচয়ে জানা যায় যে ৩৬ বছর বয়সী ফচু মাল বীরভূমের নলহাটি থানা এলাকার বাসিন্দা। ওই মহিলা পেশায় দিনমজুরের কাজ করতেন বলে তার পরিবার সূত্রে জানা যায়।স্থানীয়দের দাবি, স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে ছেলের মেসোশ্বশুর ভানু মালের (৪০) সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। সে পেশায় একজন রাজমিস্ত্রি।রামপুরহাটের মধ্যে নির্মীয়মাণ একটি বহুতলেই কাজ করছিলেন দুজনে। এও জানা যায় যে,শনিবার ভানু ও ফুচু দুজনেই সাঁইথিয়ায় গিয়েছিলেন । রবিবার সকালে নির্মীয়মাণ বহুতলের দোতলার মধ্যে একটি ঘরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন মহিলা। স্থানীয় রামপুরহাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন এবং মহিলাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে জানান,তার মৃত্যু হয়েছে। মৃতা ফচু মালের পরিবারের দাবি, ভানু মাল ওকে খুন করেছে ।পরিবারের অভিযোগের ভিত্তিতে রামপুরহাট থানার পুলিশ ভানু মালকে গ্রেপ্তার করেছে বলে সূত্রের খবর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park