1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামী গ্রেফতার  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামী গ্রেফতার 

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

 

 

 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

 

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামি রোয়াব আলী কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান- এর নেতৃত্বে এসআই সিকান্দার আলী, এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এএসআই শাহাবুদ্দিন, এএসআই ত্বোহা, এএসআই বিশ্বজিৎ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ থানা এলাকায় (২৭ নভেম্বর) বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি নোয়ারাই ইউনিয়নের ছনখাই গ্রামের মৃতঃ মখলিছ আলীর পুত্র রোয়াব আলী কে গ্রেফতার করা হয়।

 

জানাযায়, গত ০৬ অক্টোবর ভূমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের হাবিবুর রহমান ও রোয়াব আলীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ছনখাই গ্রামের মেরাব আলীর ছেলে হাবিবুর রহমান(৩৬) গুরুতর আহত হলে তাকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন রয়েছে। এঘটনায় হাবিবুর রহমানের বোন শামিমা ইয়াসমিন ইবা বাদী হয়ে ছাতক থানায় (মামলা নং-১৮) তারিখ ১৭/১০/২৫ দায়ের করেন। এ মামলায় ১নং আসামী রোয়াব আলী কে গ্রেফতার করা হয়।

 

 

ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, গ্রেফতারকৃত আসামী রোয়াব আলী কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park