1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চৌহালীতে জামায়াতের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

চৌহালীতে জামায়াতের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

বেলকুচি উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮১ বার পঠিত

মানবতার কল্যাণে জামায়াত কর্মীদের দ্বীন কায়েমের পথে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে- অধ্যক্ষ আলী আলম.

এএসখান,ভ্রাম্যমান প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম বলেছেন;জামায়াত মানবতা,দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়,মানবতার কল্যাণে জামায়াত কর্মীদের নিয়মিত কুরআন,হাদিস অধ্যয়নের পাশাপাশি দ্বীন কায়েমের পথে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

আজ শনিবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী,চৌহালী উপজেলা উদ্যোগে আয়োজিত
দিনব্যাপী অগ্রসর কর্মীদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। চৌহালী উপজেলা আমীর মাওঃ আবু ছাঈদ মোহাম্মদ সালেহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। শিক্ষাশিবিরে অন্যান্যোর মাঝে আরো বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলার সাবেক আমীর মাওঃ আব্দুর রাজ্জাক,জামায়াত নেতা আব্দুল হালীম আনসারী,রবিউল ইসলাম,মাওঃ লুৎফর রহমান ও শহীদুল ইসলাম প্রমূখ।

বিশেষ অতিথি জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল, আগামীতে ইনসাফের বাংলাদেশ বির্ণিমানে ঈমানের দাবী পুরনের জন্য দ্বীন কায়েমের পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার এবং ইসলামের সুমহান দাওয়াত ব্যাপক হারে সাধারণ মানুষের নিকট পৌঁছে দেয়ার উদাত্ত আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park