1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চিরনিদ্রায় শায়িত হলেন মোস্তফা জামান লেলিন,বায়ান্নর আলোর প্রকাশকের শোক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

চিরনিদ্রায় শায়িত হলেন মোস্তফা জামান লেলিন,বায়ান্নর আলোর প্রকাশকের শোক

আব্দুল হাকিম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

রাষ্ট্র সংস্কার আন্দোলন কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও দৈনিক কালের কণ্ঠের রাজারহাট উপজেলা প্রতিনিধি একেএম মোস্তফা জামান লেলিন (৫৫) চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
শুক্রবার ১৫ই আগস্ট সকাল ১০টায় বোতলারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

মোস্তফা জামান লেলিন রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের বোতলার পাড় এলাকার প্রয়াত আব্দুল কুদ্দুস ডাক্তারের তৃতীয় পুত্র ও রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডিন ড.তুহিন ওয়াদুদের বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

গত বৃহস্পতিবার বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সকালে মোস্তাফা জামান লেলিনের জানাযা নামাজে অংশ নেন রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক ও সাফা গ্রুপের চেয়ারম্যান আব্দুস সোবহান।তিনি জানাযা নামাজ শেষে শোক সন্তপ্ত পরিবারের কাছে দু:খ প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park