1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, দুর্ভোগে ৫৬ হাজার গ্রাহক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, দুর্ভোগে ৫৬ হাজার গ্রাহক

স্টাফ রিপোর্টার: মোঃ আকাশ ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: মোঃ আকাশ ইসলাম
রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে প্রায় ৫৬ হাজার গ্রাহক চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হলেও বিদ্যুৎ বিভাগ কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। এখানে ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেক সময়ও গ্রাহকরা বিদ্যুৎ পাচ্ছেন না। এতে আমন ধান চাষিরা সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
ভয়াবহ লোডশেডিংয়ের কারণে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভোগান্তিতে পড়েছেন মানুষ। বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনাও। এমন পরিস্থিতিতে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।
এ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ৫৬ হাজার গ্রাহকের ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র ৮ মেগাওয়াট। ফলে দেখা দিয়েছে মাত্রাতিরিক্ত লোডশেডিং। এদিকে লোডশেডিং ও অনাবৃষ্টিতে সেচ সংকটে আমন আবাদের ফলন বিপর্যয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা।
আমনচাষিরা জানান, বৃষ্টির পানিতে আমন রোপণ করলেও এখন অনাবৃষ্টিতে চরম বেকায়দায় পড়েছেন তারা। ঘন ঘন লোডশেডিংয়ে আমনের জমিতে সেচ দিতে পারছেন না। দিন ও রাতে দফায় দফায় লোডশেডিং হচ্ছে। এক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া গেলে ৪ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।
উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের অটোরিকশাচালক সালাউদ্দিন হোসেন সাংবাদিককে জানান, লোডশেডিংয়ের কারণে ঠিকমতো অটোরিকশার ব্যাটারি চার্জ করতে পারছেন না। এতে তাদের আয় কম হচ্ছে।
দুর্গাপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মাহাবুর রহমান সাংবাদিককে জানান, দুর্গাপুর উপজেলার ৫৬ হাজার বিদ্যুৎ গ্রাহকের জন্য ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৮ মেগাওয়াট। ফলে চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় লোডশেডিং হওয়াটা স্বাভাবিক। পুরো বরাদ্দ পেলে এ সমস্যা থাকবে না বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park