1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

চারঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

চারঘাট প্রেসক্লাবের কার্যালয় পরিদর্শন ও সাংবাদিকদের সাথে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধায় চারঘাট প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় চারঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নিরাপত্তা সচেতনসহ নানান বিষয়ে আলোচনা হয়।

চারঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনি আজাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক। এছাড়াও উপস্থিত ছিলেন, চারঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাইল হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান রিগেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সজীব ইসলাম, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সুজন, অর্থ সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক পিন্টু আলী, কার্যকারী সদস্য- জিল্লুর রহমান ও সাজ্জাদ হোসেন।

এ সময় ওসি আফজাল হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ প্রতিরোধ করা সম্ভব। দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সবার আন্তরিক সহযোগিতার প্রয়োজন। এ ব্যাপারে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park