1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক মৌসুমী দাস - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক মৌসুমী দাস

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল ২৬) দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক সোনালী সংবাদের চারঘাট প্রতিনিধি মোজাম্মেল হক কে সভাপতি ও দৈনিক মানবকন্ঠের চারঘাট প্রতিনিধি ও বাংলাদেশ খবর প্রতিদিনের স্টাফ রিপোর্টার মৌসুমী দাস কে সাধারণ সম্পাদক করে ০৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি মোজাম্মেল হক বলেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই অঞ্চলের মানুষের অধিকার ও উন্নয়নের কথা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

সাধারণ সম্পাদক মৌসুমী দাস বলেন, মফস্বল সাংবাদিকতায় নানা চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে চারঘাটের সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনাগুলো জাতীয় গণমাধ্যমে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, এই নতুন কমিটি চারঘাটের সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করবে।

সভা শেষে, সভাপতি ও সম্পাদক উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park