1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাট উপজেলা জামায়াতের উদ্দ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

চারঘাট উপজেলা জামায়াতের উদ্দ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার উদ্যোগে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক সকল প্রকার মিথ্যা অভিযোগ থেকে বেকসুর খালাস পাওয়া উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ৮ টায় শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট মিলনায়তনে দরিদ্র মানুষের সমাগমে এই আয়োজন বাস্তবায়ন করা হয়।

চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

আরো উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আবদুল্লাহ, চারঘাট পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন সহ পৌর জামায়াতের সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ আজহারুল ইসলাম ভাইয়ের বেকসুর খালাস উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করেন। নেতৃবৃন্দ সকল পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আজহার ভাইয়ের মুক্তির শুকরানা স্বরূপ দোয়া অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি এতিমদের খাবার খাওয়ানোর জন্য আহ্বান করেন। ফ্যাসিবাদের জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা শহীদদের শাহাদাত কবুলিয়াতের জন্য মহান রবের নিকটে দোয়ার পাশাপাশি একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে জামায়াতের সাথে কাজ করার আহ্বান জানান। সম্মানিত প্রধান অতিথি শহীদদের চেতনা বুকে লালন করে ইসলামী আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সকলের জন্য মহান রবের নিকট কল্যান কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park