1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাট উপজেলা জামায়াতের চারঘাট পৌরসভার উদ্যোগে কেন্দ্রীয় গণসংযোগ পক্ষ উপলক্ষে চারঘাট বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

চারঘাট উপজেলা জামায়াতের চারঘাট পৌরসভার উদ্যোগে কেন্দ্রীয় গণসংযোগ পক্ষ উপলক্ষে চারঘাট বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পঠিত

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার চারঘাট পৌরসভার উদ্যোগে কেন্দ্রীয় গণসংযোগ পক্ষ উপলক্ষে “চারঘাট বাজারে গণসংযোগ ও পথসভা” অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেল ৫ টায় চারঘাট উপজেলা মডেল মসজিদে আসরের সালাত আদায়ের মধ্যদিয়ে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব অধ্যাপক আইয়ুব আলীর নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগটি
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়, চারঘাট বাজারের সকল দোকান, হোটেল ও সবজি বিক্রেতা সহ সকল শ্রেণি পেশার মানুষের কাছে জামায়াতের পরিচয় তুলে ধরা হয়।

উক্ত গনসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সুফেল রানা, উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, চারঘাট পৌরসভা জামায়াতের আমীর মোঃ নকিব উদ্দীন, পৌরসভার জামায়াতের সেক্রটারি মোঃ ইকবাল মাহমুদ সহ ইউনিয়ন আমীর ও সেক্রেটারিবৃন্দ সহ শতশত কর্মীবৃন্দ।

উক্ত গনসংযোগে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ সকল শ্রেণী পেশার মানুষের নিকটে ইসলামের মহান আদর্শের অনুসরণ ও প্রচারের আহ্বান জানান এবং শহীদদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক সাথে কাজ করার পাশাপাশি একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে জামায়াতের সাথে কাজ করার আহ্বান জানান। সম্মানিত অতিথিবৃন্দ গণসংযোগে জামায়াত সম্পর্কে জেনে বুঝে জামায়াতে যোগ দানের মধ্যদিয়ে সকল ধর্ম-জাতির এক মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। সম্মানিত প্রধান অতিথি দাওয়াতী কাজে অংশগ্রহণকারী সকলের জন্য মহান রবের নিকট কল্যান কামনা করে দোয়া করেন এবং দাওয়াতী গণসংযোগ পালনের সার্বিক সাফাল্য কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park