1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাট উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় গণসংযোগ পক্ষ উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

চারঘাট উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় গণসংযোগ পক্ষ উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় গণসংযোগ পক্ষ উপলক্ষে “যুব সমাবেশ-২০২৫” অনুষ্ঠিত হয়।

আজ বিকেল ৫ টায় নন্দনগাছী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

চারঘাট উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জনাব মোঃ বুরহান উদ্দিনের সঞ্চালনায় এবং উপজেলা যুব বিভাগের সভাপতি জনাব মোঃ সুফেল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সেক্রেটারি মোঃ গোলাম মুর্তজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ অধ্যাপক আইয়ুব আলী, নিমপাড়া ইউনিয়ন জামায়াতের আমির জনাব মোঃ মিজানুর রহমান মিজান সহ পৌরসভা ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ ইসলামের মহান আদর্শের অনুসরণ ও প্রচারের আহ্বান জানান এবং শহীদদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক সাথে কাজ করার আহবান জানান। অতিথিবৃন্দ গণসংযোগ পক্ষ পালনে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার প্রত্যায় ব্যাক্ত করেন। সম্মানিত প্রধান অতিথি দাওয়াতী কাজে অংশগ্রহণকারী সকলের জন্য মহানরবের নিকট কল্যান কামনা করে দোয়া করেন এবং দাওয়াতী গণসংযোগ পালনের সার্বিক সাফাল্য কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park